আখাউড়ায় মেলা থেকে ৩ জুয়াড়ি আটক

আখাউড়া (প্রথম খবর.কম) : পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়ার বোর্ডসহ তিন জুয়াড়িকে আটক করেছে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের কেন্দুয়াই মেলা থেকে তাদের আটক কর হয়।

আটকরা হলেন-কটিয়াদি থানার মনু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০), আখাউড়ার টানপাড়ার রহমান মিয়ার ছেলে আসুক মিয়া (৩৫) এবং পৌর শহরের দেবগ্রামের আব্দুল মালেকের ছেলে সফিকুল ইসলাম (৩৮)।

আখাউড়া থানার সহকারি উপ-পরিদর্শক (এএসসআই) সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, মেলায় জুয়ার বোর্ড পরিচালনার সময় তাদের আটক করা হয়।


প্রথম খবর.কম-২৩-০৪-২০১২

FacebookTwitterGoogle+LinkedInEmailDiggPinterestRedditStumbleUpon