যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে বিএনপির কেন্দ্রীয় নেতাদের

ঢাকা (প্রথম খবর.কম) : যেকোনো সময় নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হতে পারে। টানা তৃতীয় দিনের মতো হরতাল ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হতে পারেন এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র জানায়, পুলিশ এরই মধ্যে নির্দেশনা পেয়ে নেতাদের গ্রেফতারের জন্য কার্যালয়ের বাইরে অপেক্ষা করছে।

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সমানে পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাসও দেখা যাচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, মাইক্রোবাসটি আনা হয়েছে  গ্রেফতার করে ভিআইপিদের নিয়ে যাওয়ার জন্যই ।

এদিকে কেন্দ্রীয় নেতারা বিষয়টি বুঝতে পেরে কার্যালয় থেকে বের হচ্ছেন না ।

উল্লেখ্য, বিকেল ৫টার দিকে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করেন।


প্রথম খবর.কম-২৩-০৪-২০১২

FacebookTwitterGoogle+LinkedInEmailDiggPinterestRedditStumbleUpon