ঢাকা (প্রথম খবর.কম) : এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে নিখোঁজ হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী অচিরেই জীবত অবস্থায় ফিরে আসবেন।
তাকে খুঁজে বের করতে সরকারের সংশ্লিষ্ট সকল বাহিনীই কাজ করছে জানিয়ে তিনি এ লক্ষ্যে বিরোধী দল ও জনগণের কাছে সহযোগিতার আহ্বান জানান।
ইলিয়াস আলী নিখোঁজসহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে সভাপতির কার্যালযে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলে সৈয়দ আশরাফ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা চাই সরকার জীবিত আবস্থায় ইলিয়াস আলীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিক।
আওয়ামী লীগ তথা এর নেতৃত্বাধীন সরকার হত্যা ও গুমের রাজনীতিতে বিশ্বাস করেনা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, আশা করবো অচিরেই ইলিয়াস আলী জীবত ফিরিয়ে আসবেন।
আর এটি নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই।
তিন দিনের হরতালের পর আরও হরতালের হুমকি প্রসঙ্গে এলজআরডি মন্ত্রী বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইলিয়াস আলী গুমের সঙ্গে দেশের সাধারণ মানুষ যুক্ত নয়, হরতাল দিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবেন না, জিম্মি করবেন না।
প্রথম খবর.কম-২৬-০৪-২০১২




















