হিলারী ক্লিনটন আসছেন বাংলাদেশ সফরে

ঢাকা (প্রথম খবর.কম) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বাংলাদেশ সফরে বৃহত্তর পরিসরে দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। আগামী ৫ মে তার বাংলাদেশে সফরের কথা রয়েছে।

বুধবার বিকেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা সানবাদিকদের জানান, ‘৫ মে  হিলারী ক্লিনটনের বাংলাদেশে সফরের যাওয়ার সাম্ভব্য দিন নির্ধারণ রয়েছে। তবে তার সফরসূচির চূড়ান্ত করার কাজ এখনো চলছে বলে তিনি জানান।’

সানবাদিকদের এক প্রশ্নের উত্তরে কর্মকর্তা জানান, ‘কাল অথবা পরশু মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সফরের চ’ড়ান্ত তথ্য এবং বিস্তারিত সফরসূচি জানা যেতে পারে।’

তিনি আরো বলেন হিলারী ক্লিনটনের বাংলাদেশের সফরের বিষয়টি এখনো সাম্ভব্য হিসেবেই ধরে নেওয়া যেতে পারে।


প্রথম খবর.কম-২৬-০৪-২০১২

FacebookTwitterGoogle+LinkedInEmailDiggPinterestRedditStumbleUpon