আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি, নতুন করে আলোচনা চায় বাংলাদেশ

ট্যাক্স সুবিধা আটকে রেখে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার কয়েক বিলিয়ন ডলারের চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।

২০১৭ সালে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য চুক্তি করে ভারতীয় ধনকুবের গৌতম আদানির কোম্পানি। এখন এই চুক্তির ব্যাপারে নতুন করে আলোচনার আশা করছে ঢাকা।

বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো ধরনের টেন্ডার প্রক্রিয়া ছাড়াই আদানির কাছ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি করেছিলেন। অন্য যে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎ চুক্তির তুলনায় এখানে খরচ অনেক বেশি।

Share this post

PinIt
scroll to top